Showing posts with label চীন. Show all posts
Showing posts with label চীন. Show all posts

Saturday, January 14, 2017

লাজ পিইয়্যে ভুদঅ গপ


ইবে এগগো ভুদঅ গল্পঅ বা পজ্জন।  চীনঅ ভুদঅ পজ্জন। পজ্জননোত লেঘা আগে, তাই তুঙ উয়ান নাঙে একজনে তা আজুত্তুন এ পজ্জননো ‍শূনন্যে।  তা আজু শুনন্যে আরঅ তা আজুত্তুন।  ইঙিরি সে আজুবো আরঅ শুনন্যে তা আজুত্তুন। কোই পারা জাই, পজ্জননো ভালক বজর আগঅর। একুনে চের পাচশত বজর আগঅর অহবঅ এই পজ্জননো।  সিওত লেঘা আগে ভালক বজর আগে তাই তুঙ ইয়ানঅর গেআদি(জ্ঞাতি) এগজনে একবার শঅরঅত বেড়েবাত্তেই জিইয়ে। সিদু ত্যা মানজে ন থানদে এগ্গান ঘরঅত রেত কাদেই পিইয়্যে। যে ঘরঅর ত্যা এলঅ  সিআন এলঅ সারা ঘর। সিওত কনঅজনে নন থেদাক। মানজে কধাক সিওত এগগো ভুদ ভালক বজর ধুরি থেদঅ। মানজে সিওতত থ্যালে ভুদতো তারারে ডর লাগেদঅ। মানজে ডরে সিওত ন থেদাককোই। হালিক তাই তুঙ ইয়ানঅর এ গেআদি মানুজচো ভুদপেরেত কিচ্চুই ন ডোরেদঅ। 
ত্যা সে ঘরআনঅত বিল্লে বিল্লে পরঙ উইয়্যেগোই। তারপরে ত্যা সিওত  বিচ্চোন বেজেনেই ঘুম জেবার বেবস্থা গুজ্জে।  রেদ অহদে অহদে ভালককন পর জ্যাক্কেনে তার ঘুম এজঙ এজঙ অহর স্যাক্কেনে ত্যা দিঘিলঅ ভুদতো ঘরঅ ভিদিরে ইচ্চে। ভুদতো এইআই তা কিয়্যেআন ফুলােনা শুরু ‍ গুজ্জে। হানককন পরে ত্যা দিঘিলঅ ভুদতো ঘরঅ চালঅ দেগেনঅ সঙ লাম্বা ওই জিএগোই। তাই তুঙ ইয়ানঅর গেআদিবো ভুদতোরে ন ডোরেনেই ত্যা চেরাগগো জালেনেই ভুদতোরে চাআনা শুরু গললঅ। ত্যা  দিঘিলঅ, ভুদতো ভুজুমো ওইনেই তারে ডর লাগেবার চাআর। আর ভুদতো তারে অমহদঅ রাগ ডেগেনেই কলঅ, তুই ভিলে মরে ন ডরাচ, তুই ভিলে ভুদ ন ডোরাচ?
তাই ‍তুঙঅ গেআদিবো ভুদঅ কিত্তে রিনি চেইনেই কঅলঅ, না দ ন ডোরাঙ দঅ। 
ভুদতো সিআন শুনি আরঅ রমসমঅ রাগ ডেগেনেই নাগঅনদি বনবন নিজেচ সারিলঅ। মুওততুন আগুন বাইর গুরিনেই তারে ডর ডেগেনেই কঅলঅ, ইক্কে মরে চাআ।  এবঅ মরে তর ডর গরেদে ধুক্কেন ন লাগে?? 
তাই তুঙঅ গেআদিবো কঅলঅ, আ কোই, তরে দ মুই এক্কেনাও ন ডোরাঙঅর! তরে দ মত্তুন ডর গরে পারা ন লাগের। 
সিআন শুনিনেই ভুদতো আমক অহবার অবস্তা অহলঅ। এধক বজর সঙ ত্যা দিঘি ইচ্চে মানুচ্চনে তারে দিঘিলে মাত্তর ডরে কী গুরিবাক কী ন গুরিবাক অহন, তারা ডরে মুজজো জেবার অক্ত অহয়। আ এ মরনঅ মানুচচোরে এধক ডর দেঘেবার চেরেস্তা গুরিনেইও তারে ত্যা ডর দেঘেই ন পাললঅ। 
ত্যা এক্কা এক্কা লাজানা শুরু গললঅ। তাই তুঙ অর গেআদিবোরে ত্যা পিঠ পোচচো দোঙ দোঙ গুরি কঅলঅ, আ তুই দ ইচ্চে মরে লাজঅত ফেলেলে।  মুই দ লাজে কুদু মুক লুগেই রাগেম কোই ন পারঙঅর। 
ভেই, তুই মরে এক্কেনা এ লাজঅত্তুন বাজাআ। মরে ন ডোরেলেইও এক্কেনা ডোরাঙ ডোরাঙ ভাব গরনা! ইধিক্কেন গুরি তরে ডর ভোরেই দি ন পারিলে দ মঅর মান সম্মান ন থেবার অকতঅ অহবঅ!
তাই তুঙ অর গেআদিবো সিআন শুনিনেই কলঅ, মুই তরে ন ডোরেলে তরে ডোরাঙ ডোরাঙ মুও গুরি ন পারিম। 
ভুদতো তা দি আহত জুড় গুরি তাই তুঙঅর গেআদিরে সেলাম গুরি আরকবার কুজুলি গুরিলঅ, ত্যা জ্যাআন তারে ডরাই পারা গরে। হালিক তাই তুঙঅ গেআদিবো ভুদতোরে পাত্তাই ন দিলঅ। 
এ অবস্তা লাআপ পেইনেই ভুদতো ভজমান অগমান পেলঅ। ত্যা নিজঅ মনে মনে কঅলঅ, এনজান আগাত্যা রকবেঙা তাইপঅর মানুচ মুই েআর নহ দেঘঙআর। ন আরিবো আর! ইদু থেই ন আরিবোআর! মত্তুন এ ঘরঅত্তুন ধেই জা পুরিবগোই। এনজান শতান মানুচ্চোই থেই ন পারিবো। ইআন কোইনেই ভুদতো ব’নিজেচ ফেলেইনেই বুইয়্যেরঅত মিঝি গেলঅ। সিত্তুন ধুরি সে সারা ঘরআনঅত আর ভুদতুদ কিজু দেঘা নহ জাই আর। 





Wednesday, May 6, 2015

এগ্গো মানজে তা হুরোল-আন আহজেইএ

চীন দেজঅর এগ্গো পজ্জন। ভালকদিন বজর আগঅর লেঘা। বুওএই নাঙে একজনে ২২০০ বজর আগে এ গল্পবো লিক্কে।শিক্কে ল’বার মতঅ গল্প।
তা হুরোলআন আহজেইনেই ত্যা বেগঅরে সন্দেহ গরে
তা হুরোলআন আহজেইনেই ত্যা বেগঅরে সন্দেহ গরে
এগ্গো মানজে তা হুরোলআন আহজেইএ। হুরোল্ত্যআনদোআ ত্যা দারবো গাচ কাবিদঅ। তা হুরোলআন ত্যা ভালক জাগাত তোগেই চেলঅ। হালিক ন পেলঅ। কুদু ফেলেই ইচ্চে না কন্না চুর গুরি তা হুরোলআন নেজেইএ সিআন লোইনেই ত্যা চিদে গুরি চেলঅ। তা ঘরঅ কুরে এগ্গো গিরে থেদঅ। তারার এগ্গো গুরো শঅ এলঅ। আদিক্কেগুরি ত্যা তা ঘরঅ কুরে গুরো শঅবোরে দিঘিলঅ। তা মনান ভজমান সন্দেহ সন্দেহ গুজ্জে মন এলঅ। ত্যা মনে মনে সন্দেহ গুরিলঅ, তা ঘরঅ কুরে এ গুরো শ’বো-ই তা হুরোলআন চুর গুজ্জে। সিত্তুন ধুরি ত্যা সে গুরো শ’বোরে সন্দেহ চোঘে চে’দঅ। ত্যা দিঘিদঅ বা চিদে গত্ত, গুরো শ’বো চেহারাআনঅ চুরঅ ধক, আহদেদেও চুরঅ ধক, কধা কয়দেও চুরঅ সা’আন। ত্যা দিন দিন তারে সন্দেহ চোঘে চাআ ধল্লঅ।
হালিক কিজুদিন পরে ত্যা ঝারঅত জেইনেই  ত্যা হুরোলআন পেলঅগোই। মোনো মাধাত জিদু ত্যা গাচ কাবিবাত্তেই জেদঅ সিদু ত্যা তা হুরোলআন পেলঅগোই।
ত্যা তা হুরোলআন পেবার পরে হুব হুজি উইয়্যে। সে পরেত্তুন ধুরি ত্যা গুরো শ’বোরে আর সন্দেহ নহ গরে।
বরঙ ত্যা দিঘিলঅ, বা চিদে গুরিলঅ। গুরো শ’বো দ বুউত গম! তারে দঅ চুরঅ ধক ন লাগে। তা কধা কঅনা.আহদানা. মুঅ ভাবসাব বেক্কানি ত্যা গম চোঘে দেঘা শুরু গুরিলঅ।
চিগোন শিক্কেমুলক এ গল্পবোর মানে অহলঅদে আমি আমা মনগজা গুরিনেই বেক চিদেআনি গুরি। আমি মনঅত আমনঅ ধুক্কেন চিদে বানি থেইনেই কারঅজনঅরে মাবি বা তারে আমনঅ চিদে ধগে চিদে গুরি। আমি কারঅরে সেনোত্তই বিচ্চেচ বা অবিশ্বাস জেই, কারঅরে ত্যা জিদিক্কেন নয় সিদিক্কেন চিদে গুরি।
আমা হিল চাদিগাঙঅ রাজনীতি কধাইও ধুরি! আমি দি দ’লে তিন দলে কুজ্জ্যা বাজেই চিগোন কনঅ সমস্যাত্তেই। মরামরি মারামারি গুরিদেই সন্দ বা সন্দেহ গুরিনেই।
আরোগ্গো গল্প কধা ইওত কঙঅর। একজনে মাস্তর এলঅ। ত্যা এগ্গান বিদ্যা শেঘেদঅ। ধরা জোক সিআন গুপন বা গোপন বিদ্যা। ত্যা নিজেই নিয়ম বানেদঅ, শৃঙ্খলা থিগ গত্তঅ। আর যারা বিদ্যা শিঘা এদাক তারারে ত্যা সে নিয়মআনি কড়া গুরি পালেবার কদঅ। ত্যা শাস্তি দি’দঅ দড়মড় গুরি।
হালিক ত্যা দোরেদঅ, কনঅজনে তাত্তুন বেচ বিদ্যা শিঘিএ অহবঅ কি না। সেনোত্তেই ত্যা সতর্ক সজাগ গুরি থেদঅ। ত্যা দোলে দালে বিদ্যা শিক্ষ্যা শেঘেই ন দি’দঅ। জিবে তা উগুরে বা তাত্তুন বেচ শিক্যা লঅদঅ বা পারিদঅ বা পারিবার চে’দঅ সিবেরে ত্যা নানা বাবত্যা গুরি থ্যাগেবার চে’দঅ।
সিদিক্কেনগুরি তার দিন কাদিলঅ। তার বুউত শত্তুর অহলাক।
এ গল্পবোর এগ্গান শিক্যা অহলঅদে, একজনে জুনি আরঅগ জনঅরে শত্তুরঅ ধুক্কেন গুরি রিনি চাই, আর সেনজান গুরি তাল্লোই আচরণ গরে, বেবঅআর গরে তোইলে একসময় জ্যা বা জি’বে তারে বল দিবার কধা বা সহযোগী অহবার কধা কাইকুরে থ্যাবার কধা সিবে একসময় হয়তঅ তার শত্তুর ওই জাই বা শত্তুরঅ ধুক্কেন ওই জাই।
অকারণে সন্দ বা সন্দেহ গুরিনেই কারঅরে শত্তুর বানেনেই কী ই বা লাভ?!
যে লেঘাআনঅত্তুন এ লেঘাগান লিঘিবার উচ্চো পিওঙ: সিআরআই
But the fable ends with this: If you see the other guy as a potential rival and deal with him accordingly, you will turn a possible partner to a possible enemy.

Thursday, September 11, 2014

মাও সেতুঙের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাজেকে আলোচনা সভা

সমাজতান্ত্রিক চীন গড়ার লড়াইয়ের সফল বিপ্লবী মাও সেতুঙের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১০ সেপ্টেম্বর সকালে ইউপিডিএফ সাজেক ইউনিটের উদ্যোগে সাজেক ভূমিরক্ষা কমিটি কার্যালয়ে এক  আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মাও সেতুঙের জীবন ও সংগ্রাম নিয়ে মূল আলোচনা করেন ইউপিডিএফ সাজেক ইউনিট সমন্বয়ক মিঠুন চাকমা। এছাড়া আলোচনায় অংশ নেন ইউপিডিএফ সদস্য ক্যহলাচিঙ মারমা, গণতান্ত্রিক যুবফোরাম সাজেক শাখার সহ সভাপতি জেনেল চাকমা।
মিঠুন চাকমা মাও সেতুঙ নিয়ে আলোচনার সময় বলেন, মাও সেতুঙ সঠিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আদর্শকে আত্মস্থ করে চীনের লড়াই সংগ্রামকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি নিজের স্বার্থকে তুচ্ছ করে চীনের নিপীড়িত নির্যাতিত জনগণের মুক্তিকেই তার আসল লক্ষ্য র্নিধারণ করেছিলেন। প্রথম জীবনে তার লেখায় তিনি বলেছিলেন, বিপ্লবে সফল হতে হলে একজন ব্যক্তি শারীরিক পরিশ্রম করার সক্ষমতাও প্রয়োজন। তিনি ১৯২১ সালের কম্যুনিস্ট পার্টির কংগ্রেসে অংশগ্রহণ করার পর থেকে বিপ্লবী ধারার মার্ক্সবাদী লাইন গ্রহণ করেন। চীনের মতো বিশাল দেশকে মুক্ত করতে হলে শ্রমিক শ্রেনীকে সংগঠিত করার সাথে সাথে লক্ষ কোটি কৃষক শ্রেনীকে ঐক্যবদ্ধ করে সংগ্রাম করার উপর গুরুত্ব দেন। তিনি জনগণের কল্যাণ ও তাদের মুক্তিকেই সংগ্রামের আসল লক্ষ্য নির্ধারণ করেছিলেন। জনগণের মুক্তির নাম দিয়ে জনগনের উপর অত্যাচার নিপীড়ন খবরদারী করার নীতি তিনি ও চীনা কম্যুনিস্ট পার্টি গ্রহণ করেনি।
পার্বত্য চট্টগ্রামের লড়াই সংগ্রামের বর্তমান অধ্যায়ে যে রাজনৈতিক দিশাহীন আত্মঘাতি ভ্রাতৃঘাতি হানাহানি লক্ষ্য করা যাচ্ছে তা থেকে মুক্ত হবার জন্য সঠিক পথ খুজে পেতে মাও সেতুঙ ও তার সংগ্রামকে অধ্যয়ন করা প্রত্যেক বিপ্লবীর অবশ্য করণীয় কর্তব্য বলে তিনি আলোচনা সভায় উল্লেখ করেন।
তিনি বলেন, মা সেতুঙ বলেছেন, রাজনৈতিক সংগ্রামে বিজয়ী হওয়া বা পরাজিত হওয়ার ক্ষেত্রে ’আদর্শগত এবং রাজনৈতিক লাইনের সঠিকতা বা বেঠিকতাই সবকিছু নির্ধারণ করে।’ তাই মতাদর্শগত লড়াই এগিয়ে নেয়া আন্দোলনকারীদের প্রধান কর্তব্য হওয়া প্রয়োজন। তিনি সঠিক রাজনৈতিক লাইন ও দর্শনকে আত্মস্থ করা সম্ভব হলে পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তার অধিকার আদায়ের সংগ্রাম সঠিক দিশা পাবে বলে।
তিনি বলেন, মাও সেতুঙ যখন সংগ্রাম করেছিলেন তখন তিনি শুধুমাত্র ’শত্রুবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ’ করেননি। এছাড়া তিনি জনগণের উৎপাদন, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সাধনের জন্য পার্টির সদস্যদের উদ্বুদ্ধ করেছিলেন। ফলে তিনি ব্যাপক চীন জনগণের সমর্থন লাভ করেন এবং সংগ্রামে বিজয় অর্জন করেন। পার্বত্য চট্টগ্রামের লড়াই সংগ্রামের ক্ষেত্রেও পার্টির সদস্যদের জনগণের সকল সমস্যার দিকে খেয়াল রেখে তা নিরসনের উদ্যোগ নিতে হবে।
উল্লেখ্য চীন বিপ্লবের নেতা মাও সেতুঙ ১৮৯৩ সালে হুনানের শাওশানে এক দরিদ্র কৃষক পরিবাে জন্মগ্রহণ করেন। তার নেতৃত্বে চীন গণপ্রজাতনন্ত্র গঠিত হয়। বিপ্লবের পরে তিনি চীনকে স্বনির্ভর করতে গ্রেট লিফ ফরোয়ার্ড আন্দোলনের মাধ্যমে চীনকে শিল্প ও কৃষিতে উন্নত দেশ হিসেবে গড়ে তুলেন। শেষ বয়সে তিনি মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের ডাক দেন।
১৯৭৬ সালের ০৯ সেপ্টেম্বর তিনি বেইজিঙে মৃত্যুবরণ করেন।

Thursday, October 25, 2012

চীন কেন মহান চীন? কেন চীন উন্নতির অগ্রযাত্রায় সাবলীল?

চীন মহান চীন

" ... ... মাও সেতুঙ বা চীনের কম্যুনিস্ট পার্টি সবসময় নীতি শিক্ষার উপর খুব বেশী জোর দেন।কি করতে হবে এবং কি করবে না এ সম্পর্কে শিশুকাল থেকেই সকলকে সচেতন করে দেয়াহয়। এই নৈতিকতার একটি উঁচু মানদন্ড আছে বলেই এরা দেশকে নানাভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছে।"


চীনে সর্বত্র বাস্তব কিছু করার জন্য কিছু বিষয়ে জোর দিয়ে শ্লোগান দেয়া হয় এবং তা কার্যকর করা হয় বাস্তবেই-

পাঁচটি জিনিসের উপর জোর দাও বলতে এরা বোঝায় - শোভনতা, সৌজন্য, নৈতিকতা, স্বাস্থ্য ও শৃঙ্খলাপরায়নতা।

চারটি সৌন্দর্য বলতে এরা বোঝায়- ভাষা, পরিবেশ, আচরণ ও মন।

তিনটি ভালবাসা হল- জনগণকে, সমাজতন্ত্রকে(আপনি একে আদর্শও বলতে পারেন), এবং মাতৃভূমিকে ভালবাসা।"

মাও সেতুঙের তিনটি মূল কথা-

১. তথ্য সংগ্রহ ও বাস্তব অনুসন্ধানের মাধ্যমে সত্য সংগ্রহ করা।শুধুমাত্র অধ্যয়ন নয়, বাস্তব জ্ঞান অর্জন করা এবং বাস্তবেই তা কার্যকর করা এবং বাস্তবেই অধ্যয়ন জ্ঞানকে কাজে লাগিয়ে তার সঠিকতা বিচার করা।

২. জনগনই ইতিহাসের চালিকাশক্তি। জনগণের উপরই নির্ভর করতে হবে সকলকিছুতে এবং আমাদের একাত্ম হতে হবে জনগণেরই সাথে এবং জনগণেরই প্রকৃত মঙ্গলের জন্য।

৩. স্বনির্ভরতা ব্যক্তিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রেও। নিজের শক্তির উপর নির্ভর করেই এগুতে হবে, নীতি কৌশল ঠিক করতে হবে, এগিয়ে যেতে হবে।

চীন ঠিক করতে পেরেছে তাদের লক্ষ্য এবং বৈশিষ্ট্যকে। তারা সুস্থির করতে পেরেছে তাদের দর্শনকে। তারা যা বলে তাইই করে থাকে। যা তারা আইনে পরিণত করে তাই ই তারা মানার চেষ্টা করে। সর্বোপরি তারা তাদের সকল কাজকে পরিণত করতে পেরেছে আন্দোলনে! তারা শুধু উদ্যোগ নেয় না। তারা শুধু কল্পনা করে না। তারা শুধু পরিকল্পনা করেই ক্ষান্ত হয় না। তারা বাস্তবে তার কার্যকারিতা পরীক্ষা করে। তারা বাস্তবেই তা প্রয়োগ করে। কোনো দেশ বা জাতি বা সংঘবদ্ধ শক্তিকে অগ্রযাত্রায় শামিল হতে হলে তাকে অব্শ্যই একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য অর্জনে বাস্তব কাজ তাকে করতে হবে। বাস্তব কাজের মাধ্যমেই তার লক্ষ্য অভিমূখী যাত্রার সফলতা ব্যর্থতা বিচার করে তাকে নতুন কৌশল ঠিক করে এগিয়ে নিতে হবে তার অগ্রযাত্রাকে।
এ ছাড়া সম্ভব নয় এগিয়ে যাওয়া। উদ্যোগ ব্যক্তিগত, কিন্তু আন্দোলন হচ্ছে শত হাজারের। শত হাজার লক্ষ কোটিকে সেখানে সম্পৃক্ত হতে হয়।
সেই আন্দোলন গড়ে না তুলতে পারা পর্যন্ত তার কোনো ফল বা উপযোগিতা বাস্তবে নেই।

(লেখাগুলো্ বলা যায় চীন সংক্রান্ত একটি বই থেকে সংগৃহীত তবে বাক্য বিন্যাস পরিবর্তন করে পুনঃলি
খিত)

সর্বাধিক পঠিত

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষাঃ পার্বত্য চট্টগ্রাম প্রসংগ-১৯৪৭ সাল

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষা তারিখঃ ১৬ আগস্ট, ২০১৭ ইতিহাস একটি জাতি বা জাতিসত্তা তথা জাতিসমষ্টিকে নানাভাবে প্রভাবিত কর...