Thursday, October 31, 2013

আমার লেখা দৈনিক পূর্বকোণ পত্রিকায় অন্যের নামে ছাপানোর প্রতিবাদ পত্র(ইমেইলে দৈনিক পূর্বকোণে প্রেরিত)


বরাবর,
সম্পাদক
স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী
দৈনিক পূর্বকোণ
৯৭১/এ, সিডিএ এভেনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।

তারিখ: ৩০ অক্টোবর, ২০১৩

বিষয়: আমার একটি লেখা আপনার পত্রিকায় অন্যের নামে ছাপানো বিষয়ে আপত্তি ও প্রতিবাদ।

সূত্র: ২২ অক্টোবর; ২০১৩ এর দৈনিক পূর্বকোণ সংখ্যার আন্তর্জাতিক পাতা পৃষ্ঠা ৭। লেখার শিরোনাম- ভো নগুয়েন গিয়াপ-ভিয়েতনাম বিপ্লবের এক গণনায়কের নাম।

সম্মানিত;
আমার সম্মান ও শুভেচ্ছা নেবেন।
আমি মিঠুন চাকমা। মাঝে মাঝে ব্লগ ও ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে লেখালেখি করি। কয়েকদিন আগে আমি ভিয়েতনামের বিপ্লবী নেতা ভো নগুয়েন গিয়াপের উপর একটি লেখা প্রকাশ করি।
উক্ত লেখা বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রেরণ করি। এবং আমার উক্ত লেখা বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে প্রকাশিত হয়।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, দৈনিক পূর্বকোণে আমার লেখাটি হুবহু প্রকাশিত হয়। কিন্তু লেখাটি আমার নামে প্রকাশ করা হয়নি। প্রকাশ করা হয়েছে “কল্যাণ চক্রবর্তী”র নামে।আমার লেখা অন্যের নামে আপনার পত্রিকায় প্রকাশিত লেখাটির ইন্টারনেট লিংক-:  http://dainikpurbokone.net/index.php/-lfontglfont-colorq5a5757qg-lfontg/2013-08-24-18-26-10/5950-2013-10-21-18-40-30

নিচে আমার উক্ত লেখাটি যে সকল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তার লিংক প্রদান করছি।
লিংক ১: নতুন বার্তা ওয়েবসাইট- http://www.natunbarta.com/international-analysis/2013/10/05/48378/ec144089c0b113441e7ecff37e7d9878

লিংক ২: মঙ্গলধ্বনি.নেট ওয়েবসাইট- http://www.mongoldhoni.net/remembering-legendary-vietnamese-revolutionary-vo-nguyen-giap/

লিংক ৩: ব্লগ.সিএইচটি২৪.কম- http://blog.cht24.com/05/10/2013/308#.UnDhkKAUN18

লিংক ৪: পরিবর্তন ব্লগ- http://www.poriborton.com/blog/index.php/entry/2013-10-05-15-31-58


চট্টগ্রাম বিভাগের অন্যতম প্রতিষ্ঠিত এবং স্বনামে ধন্য ঐতিহ্যবাহী একটি পত্রিকা দৈনিক পূর্বকোণে একজনের লেখা অন্যের নামে ছাপানোয় আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মনে  এ বিষয়ে আমার আপত্তি ও প্রতিবাদ জানাচ্ছি।
অতএব, উপরোক্ত বিষয়ে আপনার আন্তরিক সহযোগিতা পাবো এ প্রত্যাশা ব্যক্ত করছি।

বিনীত
মিঠুন চাকমা

ইমেইল: mithuncht@gmail.com


Wednesday, October 30, 2013

দেশের আইন-নীতি-এথিকস- টেনে টেনে যান ভাই টেনেটুনে থাকেন ভাই!

দেশে আইন যেদিকে টানবেন সেদিকে যাবে,

নীতি যেদিকে টানবেন সেদিকেই যাবে!

যৌক্তিকতা এবং অযৌক্তকতাকেও যেদিকেই টানবেন সেদিকেই যাবে!

এথিকসকেএ সেভাবেই পাবেন!

কিন্তু বাস্তব সমস্যার বাস্তব সমাধান,

দেখি এদিক সেদিক টানলেও আমরা পাই না!

কুছ পরোয়া নাই! কুছ পরোয়া নাই!

টেনে টেনে যান ভাই টেনেটুনে থাকেন ভাই!

Tuesday, October 29, 2013

পাহাড়ে আগুন জ্বলবে- পার্বত্য বাঙালি নাগরিক পরিষদের ঘোষনা

সিএইচটি২৪.কম খবর
৩০ অক্টোবর, ২০১৩

পার্বত্য চট্টগ্রামপার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের (সংশোধীত) আইন সংসদে পাস করা হলে পাহাড়ে আগু জ্বলবে বলে হুঁমকি দিয়েছে, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা মন্ডলীর সভাপতি ইঞ্জি: আলকাছ আল মামুন ভুঁইয়া।
গতকাল মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে দেওয়া পার্বত্য নাগরিক পরিষদে বার্তা প্রেরক মো.খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়।

বিস্তারিত বিবরণ পড়তে ক্লিক করুন: পরিবর্তন.কম

সর্বাধিক পঠিত

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষাঃ পার্বত্য চট্টগ্রাম প্রসংগ-১৯৪৭ সাল

ইতিহাসের ভ্রান্তি থেকে বিভ্রান্তিকর শিক্ষা তারিখঃ ১৬ আগস্ট, ২০১৭ ইতিহাস একটি জাতি বা জাতিসত্তা তথা জাতিসমষ্টিকে নানাভাবে প্রভাবিত কর...